স্থানীয় সংবাদ

পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির এক সভা নয়া পল্টন শ্রমিক দল কার্যালয় অনুষ্ঠিত হয়, পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাট শ্রমিক দলের সহ সভাপতি শ,ম,জামাল। প্রধান অতিথি ছিলেন পাট শ্রমিক দলের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা আবুল খায়ের খাজা। বক্তৃতা করেন পাট শ্রমিক দলের সহ সভাপতি মোঃ কামাল উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম মোহন, সহ সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রতন মিয়া, মোঃ সালামত উললাহ, মোঃ আবদুল মান্নান, মোঃ এনামুল হাসান মাসুম গাজী, প্রচার সম্পাদক ওমর ফারুক, সহ প্রচার সম্পাদক মোঃ রাশিদুল আলম রফিক, সমাজ সেবা সম্পাদক মোঃ আবু হানিফ, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ রবিউল হক, দপ্তর সম্পাদক মোঃ ফারক হোসেন এ্যাপোলো, মহিলা সম্পাদিকা সেলিনা আনজুমান, আনজার্তিক বিষয়ক সম্পাদক, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন পাট কল রাষ্ট্রয়ীভাবে চালু করতে হবে, শ্রমিকদের বকেয়া পরিষোধ করতে হবে, আগামী ২৮ শে নভেম্বর জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেনদ্রয়ী কমিটির সন্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সম্মেলন সফল করার লক্ষ্য বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button