স্থানীয় সংবাদ
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প ১৯ সেপ্টেম্বর

# অনিন্দিতা সমাজকল্যাণ সংস্থা ও হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগ #
খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার অনিন্দিতা সমাজকল্যাণ সংস্থা ও হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনের যৌথ উদ্যোগে খুলনার মিস্ত্রীপাড়াস্থ হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনে সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রধান নির্বাহী পম্পা দত্ত, নির্বাহী পরিচালক প্রদীপ ভাদুড়ী, প্রিন্সিপাল ইরিনা আক্তার ও পরিচালক এস.এম. আকরাম হোসেন এক বিবৃতিতে সকল পর্যায়ের চক্ষুরোগে আক্রান্ত রুগীদের উপরিউক্ত ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।



