স্থানীয় সংবাদ

দৌলতপুরে মসজিদে মুসল্লির উপর গুলি ও হামলায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার আরমান’ শোনঅ্যারেস্ট

# মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে এ নির্দেশ দেন বিচারক
# আসামীর বিরুদ্ধে একাধীক হত্যাসহ নানামুখি অপরাধে মামলা হয়েছে

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে গত ১৪ জুন ভোরে ফজরের নামাজ পরবর্তী সময়ে সশস্ত্র সন্ত্রাসীরা দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ওই গুলির ঘটনায় গুলিবিদ্ধ হন বিদ্যুৎ জামে মসজিদের সাঃ সম্পাদক, ওজোপাডিকোর তালিকাভুক্ত ঠিকাদার, জ¦ালানী তেল ব্যবসায়ী ও উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা মো. লোকমান হাকিম এবং একই এলাকার যমুনা রোড এলাকার বাসিন্দা ছেলে আলম শেখ। ওই গুলি ও হামলার ঘটনায় সম্পৃক্ততা থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধীক হত্যাসহ নানামুখি অপরাধে সম্পৃক্ত একাধীক মামলার আসামী আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে শোনঅ্যারেস্ট নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জাকিরুল ফিরোজ। গ্রেপ্তারকৃত খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার আসাদুজ্জামান মিঠুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধীক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এরআগে গত, ৬ সেপ্টেম্বর (রবিবার) ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর অভিযানিক দল। অতঃপর তার স্বীকারোক্তীতে দৌলতপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযানিক দল। ওই অস্ত্র মামলায় আসামী আরমানকে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করেন এবং ওই মামলায় পুলিশ গ্রেপ্তারকৃত আসামী আরমানকে আদালতে সোর্পদ করে।
এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা জাকিরুল ফিরোজ জানান, দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুরে এলাকায় একটি মসজিদে ভোরে সশস্ত্র সন্ত্রাসীরা দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ওই গুলির ঘটনায় গুলিবিদ্ধ হন দুই মুসল্লি। ওই ঘটনায় আসামী আরমানের সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আসামীকে শোনঅ্যারেস্টের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আসাদুর জামান। এছাড়া মামলার তদন্তের কার্যক্রম চলমান আছে, বাকি আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এ কর্মকর্তা।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মোরাদুল ইসলাম জানান, দৌলতপুরে থানা এলাকার একটি মসজিদে ভোরে হামলা ও গুলির ঘটনায় ঘটনায় সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ঘটনায় আসামী আরমানের সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আসামীকে শোনঅ্যারেস্টের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে রবিবার (১৪ জুন) ভোরে ফজরের নামাজ পরবর্তী সময়ে সশস্ত্র সন্ত্রাসীরা দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয় এবং ওই মামলা ইতোপূর্বে দুই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ এবং সর্বশেষ গতকাল, ওই মামলায় খুলনা মেট্রোপলিটন আদালতে খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শুটার আরমানকে শোনঅ্যারেস্ট দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button