স্থানীয় সংবাদ

কপিলমুনিতে মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে গাজী রাইচ মিলের শ্রমিক শামসুর গাজী(৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কপিলমুনি ইউপির প্রতাপকাটি গ্রামের মৃত ইমন গাজীর পুত্র। জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো শামসুর গাজী রাইচ মিলে কাজ শুরু করে। এসময় টয়লেটে গেলে দীর্ঘ সময়না ফেরায় অন্য শ্রমিকরা খুঁজতে গিয়ে দেখে ঝুলান্ত অবস্থায় আছে। সকাল সাড়ে ১১টার দিকে টয়লেট থেকে গলায় গামছা জড়িয়ে আড়ার সাথে ঝুলান্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে সাতটায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে লাশ নেওয়ার দাবি জানানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে লাশ নিতে। আমরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button