স্থানীয় সংবাদ
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফসানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথ পাড়ায় এ ঘটনাটি ঘটে। আফসানা পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমিনের মেয়ে। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখ জানান, প্রায় পাঁচদিন আগে আফসানা নানাবাড়ি বেড়াতে আসে। বুধবার সমবয়সীদের সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় আফসানার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এ ব্যাপারে নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


