স্থানীয় সংবাদ

খুলনায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আমতলা ২ নম্বর গলিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড সীসা গুলিসহ সন্ত্রাসী ডালিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তাররা হলেনÑ লবণচরা থানার ভাজাওয়ালা এলাকার মৃত নওয়াব আলী খানের ছেলে মো. ডালিম খান (৪০), আনিসের ছেলে রানা এবং সোনার বাংলা গলির নুরুল হকের ছেলে আবদুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮)। এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন ধারায় মোট সাতটি মামলা রয়েছে। তার পিসি-পিআর (পূর্ববর্তী অপরাধ রেকর্ড) পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এসআরবি-৬ জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button