স্থানীয় সংবাদ

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত আংশিক কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি, জাবির আলীকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button