জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর এবং সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় তিনি খুলনা প্রেসক্লাবে আসেন এবং এ সময় খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন ও শুভেচ্ছা জানান। খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্লাব সদস্য দেবব্রত রায়, রকিব উদ্দিন পান্নু, বাপ্পি খান, সোহাগ দেওয়ান, মোঃ খায়রুল আলম ও মোঃ রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলাম ও সাংবাদিক এম এম মিন্টু।



