স্থানীয় সংবাদ

প্রকৃতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় মঞ্জু

খবর বিজ্ঞপ্তি ঃ আজকের বাস্তবতায় আধুনিক বিশে^র ভাবনাটাই আমাদের ভাবতে হবে। শহর বর্ধিতকরণের নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। বর্ধিত অংশে এখনো পরিকল্পিতভাবে নগরায়নের সুযোগ অছে। নদী ও খালগুলি বাচিয়ে নতুন শহরের জন্য এখনি পরিকল্পনা নিতে হবে। আমাদের আজকের ভাবনাটা বাস্তবায়ন করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া সম্ভব হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল বাস্তুসংস্থান, প্রকৃতি সংরণ ও জীববৈচিত্র্য বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কাইমেট চেঞ্জ এডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) প্রকল্পের আওতায় (ফেজ-২) এ্যাকোমপেনিং মেজর কনসালট্যান্ট (এএমসি) এ সভার আয়োজন করে। জলাবদ্ধতাকে ডেঙ্গুর সংক্রমণের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, পনের থেকে কুড়ি বছর আগে পরিকল্পনা গ্রহণ করা হলে আজকের এই সংকটগুলি তৈরী হতো না। কর্মশালায় তিনি ময়ূর নদীকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিলের অনুরূপ একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প পেশ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একইসাথে নগরবাসীর স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও কেসিসি কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। নগরীতে ইকোসিস্টেম, প্রকৃতি সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় করনীয় বিষয়গুলি উল্লেখ করে খুলনা মহানগরীকে স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কর্মশারায় উপস্থাপনযোগ্য বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে সকলকে কাজ করার আহবান জানান। কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও প্রকল্প পরিচালক আবির উল জব্বার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বন বিভাগের কঞ্জারভেটর অব ফরেস্ট ইমরান আহমেদ, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও সচিব মো: রেজা রশীদ। খুলনা বিশ^বিদ্যালয়ের স্থাপত্য, ফিশারিজ ও উড এন্ড ফরেস্টি ডিসিপ্লিনের শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button