স্থানীয় সংবাদ
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম মন্টু আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মতি সানার ছেলে। সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আমিনুল ইসলাম মন্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মন্টুর বিরুদ্ধে কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো পুলিশের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।



