স্থানীয় সংবাদ

রামপালে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় ছেলে নিহত : বাবা আহত

রামপাল প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশন করাকে কেন্দ্র করে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান। হামলায় আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামান মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button