স্থানীয় সংবাদ

কালিগঞ্জে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান

# বিএসটিআই’র সনদ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান #

স্টাফ রিপোর্টার : বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার (২১ সেপ্টম্বর) মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে সাতক্ষীরা কালিগঞ্জের নলতার সোনাটিকারী বাংলা ফুড প্রোডাক্টসকে বিস্কুট উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় দশ হাজার টাকা জরিমানা করেন।মোবারকনগর বাজার আল্লারদান ফুড প্রোডাক্টসকে বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।
একইদিনে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্ধারিত মোবাইল কোর্ট না হওয়ায় সোমবার সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলারোয়ায় বিসমিল্লাহ মিষ্টি মহলএর ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় অতি দ্রুত সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। তালায় ভাই ভাই বেকারীএর বিস্কুট, পাউরুটি এবং কেক পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ফি (বকেয়া) অতি দ্রুত প্রদান করতে তাগিদ দেওয়া হয়।কলারোয়ায় নিউ ভাগ্যকূল মিষ্টান্ন ভা-ারএর ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় অতি দ্রুত সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। কলারোয়ায় মেসার্স শিমুল ট্রেডাস,কলারোয়া মেসার্স আনিফা ট্রেডার্স, কলারোয়া মেসার্স সাইদুল এন্টারপ্রাইজ, কলারোয়ায় মেসার্স ইমদাদুল স্টোর, লিটার মেজার্সের ও কলারোয়ায় মেসার্স আমেনা ট্রেডিংসহ সকলের ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়। অভিযান পরীক্ষক (মেট,ভৌত) মোঃ রহিজ আহমেদ কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button