স্থানীয় সংবাদ
খুমেকে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব সংক্রান্ত আগের আদেশ স্থগিত

খুমেক প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এবিএম সাইফুল আলম পিআরএলে যাওয়াকে কেন্দ্র করে বিভাগীয় প্রধানের দায়িত্বভার গ্রহণ ও দায়িত্ব পালনের বিষয়ে জারি করা আগের অফিস আদেশ স্থগিত করা হয়েছে। রোববার, ২৭ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আনামুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, স্মারক নম্বর ৫৯.১৪.৪৭৮৫.১৩৪.০০০২০২৬.২১২২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী মেডিসিন বিভাগের দায়িত্বভার গ্রহণ ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের বিষয়ে যে আদেশ জারি করা হয়েছিল, তা এতদ্বারা স্থগিত করা হলো। এর ফলে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব সংক্রান্ত পূর্বের আদেশটি আপাতত কার্যকর থাকছে না।



