স্থানীয় সংবাদ
নগরীর ডাকবাংলা এলাকায় জামায়াতের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় জামায়াতে ইসলামীর ২৩নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত গণসংযোগে ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাব্বির তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের খুলনা মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সদর থানা জামায়াতের সভাপতি হাফেজ সাইফুল্লাহ মানসুর। এসময় জামায়াতের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে কথা বলেন। গণসংযোগে কাজী মো. ইউনুস, জিএম মঈন উদ্দিন, মো. শাহজাহানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



