কেডিএ চেয়ারম্যানের সাথে মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এসএম এড. শফিকুল আলম মনার সাথে নগরীর শিরোমনি শিল্প আবাসিক কেডিএ মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কেডিএ চেয়ারম্যানের কক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময়ে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেছেন, খুলনাকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ নিরলসভাবে কাজ করছে। শিরোমনি ও মিরেরডাঙ্গা শিল্প আবাসিক এলাকা খুলনার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই আবাসিক এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ নিশ্চিত করতে কেডিএ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নাগরিক সুবিধাদি দ্রুত বাস্তবায়নে কেডিএ এবং স্থানীয় কল্যাণ কমিটির মধ্যে সুদৃঢ় সমন্বয় থাকা প্রয়োজন। কল্যাণ কমিটির পক্ষ থেকে আসা গঠনমূলক পরামর্শ ও সুপারিশগুলোকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান করা হবে। এসময়ে উপস্থিত ছিলেন শিরোমনি শিল্প আবাসিক কেডিএ মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির সভাপতি মো. রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন প্রমুখ।।



