বিএইউএসটি খুলনার চতুর্থ অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) খুলনার চতুর্থ অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, এনডিসি, পিএসসি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই সভাটি বিএইউএসটি খুলনার অব্যাহত অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ কমিটির সভা শেষে প্রধান অতিথি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্ধারণী বক্তব্য দেন এবং বিএইউএসটি খুলনার ধারাবাহিক একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি অর্জনে বিভিন্ন মূল্যবান পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএইউএসটি খুলনার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মানসূচক স্মারক ক্রেস্ট তুলে দেন।



