চিকিৎসা ব্যবস্থা উন্নতিকরণে খুলনা স্বাস্থ্য বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

# ডেঙ্গু মোকাবেলায় চলছে নিয়মিত তদারকি #
স্টাফ রিপোর্টার: চিকিৎসা মানবজীবনের একটি মৌলিক চাহিদা অন্যতম সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করণে খুলনা স্বাস্থ্য বিভাগ খুলনার বর্তমান পরিচালক ডাঃ মোঃ মোশাররফ হোসেন চিকিৎসা সেবা উন্নতিকরণে বিশেষ জোরদার কার্যক্রম শুরু করেছেন। খুলনা স্বাস্থ্য বিভাগের আওতায় মোট ১০টি জেলায় ৫৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ডেঙ্গু শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করণের পাশাপাশি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি করণে এবং মশার প্রজননস্থল ধবংসে হাসপাতাল চত্বরে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা কর্যক্রম এ্যাকচুয়াল ও ভার্চুয়াল তদারকি মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভুমিকা পালন করছেন। পাশাপাশি একাধিক হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শয্যা সংখ্যা বৃদ্ধি করণে কাজ করছে বলে জানিয়েছেন খুলনা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া সরকারী হাসপাতালে সেবার মান, রোগীদের হয়রানি কমানো এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রোগীদের অভিযোগ বক্স, মতামতের উপর গুরুত্ব দিতে কাজ করা হচ্ছে। এমনকি বিগত দিনের ফ্যাসিষ্ট সরকারের সময়ে একছত্র আধিপত্য বিস্তার করা একাধিক কর্মকর্তা কর্মচারী যারা যুগের পর যুগ একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদেরকে চিহ্নিত করে অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলী। এমনকি কোন ধরনের দূনীর্তিতে যুক্ত কর্মকর্তাদের তদন্ত পূর্বক তাৎক্ষনিক বিভাগীয় ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মরত সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে খুলনা স্বাস্থ্য বিভাগ খুলনা পরিচালক ডাঃ মোঃ মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আমরা জেলা উপজেলা পর্যায়ে কাজ করছি। বিনামূল্যে চিকিৎসাসহ রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন মজুদ থাকা। ডেঙ্গু কর্ণার আলাদাভাবে করা। দেশব্যাপি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে কিনা তদারকি করা হচ্ছে। এছাড়া খুলনা স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন যাবৎ যারা ফ্যাসিষ্ট সরকারে সময়ে বিভিন্নভাবে দুর্নীতি করে আসছিল। অবৈধভাবে টাকার পাহাড় বানিয়েছে তাদেরকে বদলি করায় বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে কতিপয় অনুমোদনহীন অনলাইনে মিডিয়ায় কুৎসা রটনা করছে। এসব চক্র আওয়ামী সরকারে আশিবার্দপুষ্টরা। আমি কেমন আর কাজ কেমন করছি সবাই জানে। আমি নিয়মের বাহিরে কোন অন্যায় কাজ করবনা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকার আমাকে যোগ্যতা থাকার পর খুলনা পোর্ট হেলথ ক্লিনিক এর মত জরাজীর্ণ ভবনে বসিয়ে রেখেছে। তারপরও আমি মাথা নত করিনি। আমি শহীদ জিয়ার আদর্শে নিয়ে স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় যা কাজ আছে করব।



