দিঘলিয়ায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক জুয়া ও চাঁদাবাজির অভিযোগ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন, থামছে না অপরাধ

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক ব্যবসা ও জুয়া খেলা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা- নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব কর্মকা-ের নেপথ্যে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়া বা পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, নানা ধরণের জুয়া খেলা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম থাকলেও অপরাধের মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেÑএমন অভিযোগও রয়েছে।
এদিকে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয় মহলে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। কেউ কেউ পুলিশের তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অন্যদের অভিযোগ, দৃশ্যমান অভিযান সত্ত্বেও মাদক ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হচ্ছে না।
সচেতন মহলের মতে, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সর্বত্র সমান দৃষ্টি নিয়ে কার্যকর তদন্ত এবং নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকৃত অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হলে দিঘলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং পুলিশের প্রতি জনআস্থা জোরদার হবে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে বলেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ করিকর। মাদক, জুয়াড়ি, চাঁদাবাজদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি আছে। সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে ও থাকবে।



