স্থানীয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে যুবদল নেতা সাগর

খবর বিজ্ঞপ্তি ঃ হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি’র দোয়া, ভালেবাসা ও পরামর্শ নিয়ে প্রায় দুই মাস অসুস্থ থাকার পর পায়ের লিগামেন্টের অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা নিতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত সময় অনুযায়ী সেখানে তার পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আগামীকাল শনিবার ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তার মায়ের চোখে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসকের নির্ধারিত সময়ের কারণে মাকে হাসপাতালে রেখেই তাকে দেশের বাইরে যেতে হচ্ছে। ফেসবুকে আবেগঘন বার্তায় খুলনা মহানগর বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, গত দুই মাস তিনি অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। এ সময় তার মা পাশে থেকে সেবা-শুশ্রƒষা করেছেন। অথচ মায়ের কঠিন সময়ে পাশে থাকতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর ফেসবুক পোস্টে আরও বলেন, পরিবারের এমন কঠিন সময়ে একসঙ্গে দুইজনের চিকিৎসা নিয়ে তারা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মহান আল্লাহ তাকে ও তার মাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। তিনি সবার কাছে নিজের ও মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মা ও তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে সবার মাঝে ফিরিয়ে আনেন। সবশেষে তিনি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাজাকাল্লাহ খাইরান।” প্রসঙ্গত, খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার চিকিৎসার বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button