স্থানীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে সচেতন ছাত্র সমাজের মশার ওষুধ স্প্রে

খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু মশা প্রতিরোধে এবার এলাকার সচেতন ছাত্র সমাজ মাঠে নেমেছে। শুক্রবার সকালে খালিশপুর পৌর সভার মোড়ে এ ব্যতিক্রম সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অংশ নেন সমাজসেবক রেজাউল করিম স্বপন, বাবুল মুন্সী, কাজী সালাম, ছাত্র প্রতিনিধি মুন্সী সাহাদ নবী, মুশফিকুর রহমান জিসান, সাইম মুন্সি, সামিউল ইসলাম সামী, শিবলী, রাহাদ, নয়ন প্রমূখ। তারা বলেন, খুলনা নগরীতে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এর থেকে রক্ষা পেতে হলে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন আঙ্গিনা গড়ে তুলতে হবে। যে যার উদ্যোগে বাড়ি চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিবেশীকে পরিস্কার করার ব্যাপারে উৎসাহিত করতে হবে। পরে তারা স্প্রে মেশিন দিয়ে মশা মারার ওষুধ স্প্রে ও ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button