খুচরা ব্যাবসায়ীদের হয়রানি না করার আহবান জানিয়েছেন খুলনা এল পি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ খুচরা এল পি গ্যাস ব্যবসায়ীদের হয়রানি না করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বেযদ্ধের কারণে গ্যাস আমদানি ব্যহত হচ্ছে, জাহাজ ভাড়া বৃদ্দি পাওয়ায়, বিভিন্ন কোম্পানি গ্যাস আনতে অনিহা প্রকাশ করছে সে কারনে গ্যাস সরবরাহ অপ্রতুল হয়ে পড়েছে, এর দায়ভারতো খুচরা ব্যাবসায়ীদের নয়, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ বলতে চাই, আমাদের হয়রানি না করে আপনা মংলা বন্দরে যেসমস্ত কোম্পানি রয়েছে সে সব কোম্পানি চার্জ করতে পারেন যে সরকারি রেটের বাহিরে কেন গ্যাস বিক্রয় করছেন। তা হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তা ছাড়া বসুন্ধরা গ্যাস, বেক্সিমকো, অরিয়ন, জেএমআই সহ অনেক কোম্পানির গ্যস সরবরাহ নেই অনেক দিন যাবত, অতএব আমাদের যদি হয়রানি করা হয় তা হলে আমাদের দোকানপাট বন্দ করা ছাড়া কোন উপায় থাকবে না। বিবৃতি দাতারা হলেন , খুলনা এল পি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু , সিনিয়র সহ সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান , মোঃ অদুদমিয়া মোঃ আবু হানিফ, মোঃ জাকির হোসেন, মোঃ বাবর আলী, মোঃ তামান্না, সাদ্দাম হোসেন জুয়েল , মোঃ নাদিম মোল্লা বাবু , বকশি সাইফুল ইসলাম, মোঃ রফিক হোসেন, নার্গিস পারভীন মোঃ আক্তার হোসেন , মোঃ নুরু, মোঃ বাদশা হাওলাদার , মোঃ হান্নান, মোঃ লিটু, মোঃ পলাশ, নজরুল ইসলাম বাবু, মোঃ সোহাগ, মোঃ মামুন, মোঃ সুমন, আবুল কাশেম, ইমরান হোসেন, মোস্তাফিজুর রহমান, মোঃ জাহিদ হোসেন, মোঃ নজরুল ইসলাম সহ অন্যান নেতৃবৃন্দ।



