স্থানীয় সংবাদ
মাউশির খুলনা অঞ্চলের উপ-পরিচালক কামরুজ্জামান আর নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহানগরীর সোনাডাঙ্গা হেলথ কেয়ারে মৃত্যুবরণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের প্রোগ্রামার মো. মামুন সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ২ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলে মরহুমের প্রথম জানাজার নামাজ শেষে মরদেহ যশোরের সুতিঘাটায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে, মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামানের মৃত্যুতে খুলনার শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



