শিক্ষকরা জাতির কা-ারি ও সমাজ গড়ার কারিগর : শফিকুল আলম তুহিন

# বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হাসিমুখ, ফাউন্ডেশনের বর্ণাঢ্য শোভাযাত্রা #
স্টাফ রির্পোটার : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ প্রাঙ্গণে সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় র্যালিপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিলÑ “শিক্ষক বাঁচুক সম্মানে, শিক্ষা এগিয়ে যাক মর্যাদায়।”
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেন, “শিক্ষকরা জাতির কা-ারি ও সমাজ গড়ার কারিগর। অথচ দুঃখজনকভাবে সমাজে অনেক শিক্ষকই আজ তাঁদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।” হাসিমুখ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকা-ের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে সংগঠনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। দায়িত্বশীল সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম সরদার, উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ, হাসিমুখ ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন ও শিক্ষক মো. রেজাউল করিম।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে। শুরুতে হাসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এসময় সিটি কলেজের সাবেক জিএস মফিজুর রহমান মুক্ত, এজিএস গোলামুন্নবী ডালুসহ হাসিমুখ ফাউন্ডেশনের সহসভাপতি বনানী সুলতানা ঝুমু, তানভীর ইসলাম, আল মামুন বাদল, মেজবাহ, লাভলু, মাহবুবুল হক, ইরাক আলী, চঞ্চল, কাওসারী জাহান মঞ্জু, ইরিনা আক্তার ও শারমিন উপস্থিত ছিলেন। এছাড়া সিটি কলেজের ছাত্রনেতা রাকিব হাসান, শাহ জালাল ও সাকিবসহ ফাউন্ডেশনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রয়্যাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।



