বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরের একটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করে জনতার হাতে ধরা পড়ার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার এসআই দ্বীপ মন্ডল কে রবিবার বিকেলে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম । এর আগে রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কু-কোড়ামারা গ্রামে ওই প্রবাসীর বাড়িতে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানার ওসি মোঃ সামছুল আরেফিন সঙ্গীয়-পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবাসির স্ত্রীসহ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সুবাদে ওই এলাকায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল। ওসি বলেন, ওই নারী কে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। আর ঘটনা তদন্ত চলছে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, ‘এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



