মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক দিনের সফরে আগামীকাল ৮ অক্টোবর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৮ অক্টোবর দুপুর ১২টায় খুলনা দৌলতপুর সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন এবং বেলা দেড়টায় খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন জিলপুকুর (লেক)-এ মাছের পোনা অবমুক্ত করবেন। তিনি বিকাল চারটায় বয়রা মৎস্য পরিদর্শন ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাব পরিদর্শন এবং সন্ধ্যা ছয়টায় হোটেল সিটি ইনে বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুলনা জেলার চাষী, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধি, গবাদিপশু খামারি, ফিডমিল ও প্রিমিক্স মালিক, জেলা মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।



