স্থানীয় সংবাদ

শিববাড়ি মোড়ের পথসভা বাস্তবায়নে খুলনা মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

# ৭ দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘœভাবে এই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী প্রস্তুতি সভা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনাবাসী ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিববাড়ি (বাবরী চত্বর) মোড়ের পথসভা জনসভায় পরিণত হবে। এ কর্মসূচিকে সফল করতে মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এ কর্মসূচি সফল করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, লংমার্চকে ঘিরে জেলা ও মহানগরের সর্বস্তরে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিবেন ইনশাআল্লাহ। তিনি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে রূপসা সেতু থেকে বাইপাস সড়ক-জিরো পয়েন্ট হয়ে শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নিবেন। সভায় তিনি বিরোধী ঐক্যের নেতাকর্মীদের কারোর কোনো উসকানিতে না দিয়ে, চরম ধৈর্য দেখিয়ে লংমার্চ ও পথসভা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।
১১ দলীয় ঐক্যের আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘœভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এডভোকেট শফিকুল ইসলাম লিটন প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ৩১ অক্টোবর গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন। বৈঠকে লংমার্চ কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
লংমার্চের প্রস্তুতির বিষয়ে মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ৩১ অক্টোবর সকাল সাতটায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদ্মা সেতু, মাওয়া সড়ক দিয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মোল্লাহাট, ফকিরহাট, কাটাখালী, রূপসা সেতু (খানজাহান আলী সেতু) পার হয়ে যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া যাবে লংমার্চ। সমাপনী সমাবেশ হবে কুষ্টিয়ায়। তিনি আরও বলেন, ঢাকা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথিমধ্যে কয়েকটি পথসভা হবে। তার মধ্যে পদ্মা সেতু পার হওয়ার সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী চার রাস্তার মোড়, খুলনার মহানগরীর শিববাড়ি মোড় (বাবরী চত্বর) ও খুলনা জেলার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button