মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিক সাইফুল্লাহ তারেককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

# অবিলম্বে মামলা প্রত্যাহারসহ মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে #
স্টাফ রিপোর্টার ঃ মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেকসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহার, তাঁর কিশোর সন্তানকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্ত এবং পরিবারের সদস্যদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় গফফার ফুড মোড়ে গফফার ফুড মোড় দোকান মালিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় গফফার ফুড মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইফুল্লাহ তারেকসহ চারজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর নিকটতম আত্মীয় এবং যাদেরকে সাক্ষী রাখা হয়েছে এরমধ্যে তিনজন অলি খান, সুমন শেখ ও বাদীর আপন চাচাতো ভাই সাইদুল শেখ তারা এ বিষয়ে কিছুই জানেন না, মামলার ওপর দুই সাক্ষী বাদীর আপন ভাই ইমরান শেখ ও আপন বোন রাজধানীর ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা । বক্তারা বলেন ষড়যন্ত্রমূলক মামলা দিয়েই সাংবাদিক তারেক সাইফুল্লার কিশোর সন্তানকে পুলিশ তুলে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমন নেক্কারজনক ঘটনা একজন চিহ্নিত অপরাধির সাথে করা হয় না।
মানববন্ধনে বক্তার আরো বলেন মাদক ব্যবসায়ীদের ধারাবাহিক হুমকি, মিথ্যা মামলা প্রত্যাহার, পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ এবং এলাকায় পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আরো বলেন এলাকায় মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনে সাংবাদিক সাইফুল্লাহ তারেকের ভূমিকার কারণে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার বাদী মাদক ব্যবসায়ী শাবানার আপন চাচাতো ভাই সে ট্রাক ড্রাইভার এর আড়ালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মাদক পরিবহনো এনে শাবানাকে বাড়িতে পৌঁছে দিতো, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা এবং পুলিশের এমন ভূমিকা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে অবিলম্বে সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ ও এলাকাবাসী সাংবাদিক সাইফুল্লাহ তারেককে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সাংবাদিক সাইফুল্লা তারেকের পুত্রকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার আধাঘন্টা পরেই এলাকাবাসীর মাদকবিরোধী আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা পুনরায় এলাকায় এসে মাদক ব্যবসা করছে অতি দ্রুত তাদের গ্রেপ্তারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। গফফার ফুড মোর দোকান মালিক সমিতির সভাপতি শেখ আবুল হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন গিলাতলা দক্ষিণপাড়া বাইতুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দোকান মালিক সমিতির উপদেষ্টা ও বাবসায়ি মোঃ বশিরুল্লাহ, সদস্য কাদের, মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ ওবায়দুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



