স্থানীয় সংবাদ

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে “হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব সরদার শরিফুল ইসলাম। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা হাসপাতালের বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণের গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সহকারী পরিচালক ডা. মোস্তফা আল মামুন, খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাজ্জাদুল হাসনাত খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান। প্রশিক্ষণে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button