স্থানীয় সংবাদ

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর কেন্দ্রীয় কারাগারে বাচ্চুলা মাঝি (৫৩) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে অন্তরীণ ছিলেন।
কারাগার সূত্রে জানাগেছে, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯ অক্টোবর শুক্রবার ভোরে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর অচেতন হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর রাতে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কারাগার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় বাচ্চুলা মাঝিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেন।সাজাভোগ শেষে নিজ দেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানে অন্তরীণ ছিলেন।বর্তমানে বাচ্চুলা মাঝির মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button