স্থানীয় সংবাদ

খালিশপুর দুর্বার সংঘের প্রতিবাদ মিছিল স্থগিত

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর দুর্বার সংঘ নামক এই সামাজিক সংগঠনটি দীর্ঘ দিন ধরে সামাজিক কর্মকান্ড নিয়ে তার সুনাম ধরে রেখেছে। কিন্তু সম্প্রতি এই সামাজিক সংগঠনটি নিয়ে শুরু হয়েছে নানা ধরনের মত পার্থক্য। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সদস্যকরণ ও ভোট প্রক্রিয়া নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে। সে সমস্যার ধারাবাহিকতায় নতুন ৮৪ সদস্য ভোটার তালিকা থেকে বাদ দেয়ার চেষ্টার প্রতিবাদে আগামী রবিবার সন্ধ্যা ৬টার সময় খালিশপুরে মিছিল ও মানববন্ধনের কর্মসূচী গ্রহণ করেছে ক্ষুব্দ সদস্যরা। তবে খালিশপুর থানা পুলিশ ও এলাকার মুরব্বীদের আশ্বাসে মিছিল স্থগিত করা হয় বলে জানান সংঘের সভাপতি মেহেদী হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button