স্থানীয় সংবাদ

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত, একজন নিখোঁজ : আটক ১

যশোর ব্যুরো ঃ যশোর সদরের চান্দুটিয়া গ্রামে ইঞ্জিন চালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া মনিরুজ্জামান নামে অপর একজনকে আটক করা হয়েছে।
১০ অক্টোবর শনিবার দিবাগত রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয় লোকজন সাংবাদিাক ও পুলিশকে জানান, ১০ অক্টোবর শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে ঢোকে। এরপর নসিমন চুরি করে পালানোর সময় স্থানীয়রা ওই তিন জনকে ধাওয়া করেন। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেয়া হয়। এছাড়া মনিরুজ্জামান ও বিল্লাল নামে দুইজন পানিতে পড়ে যান। গ্রামবাসী মিজানুরকে আটক করলেও নিখোঁজ রয়েছেন বিল্লাল।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন সাংবাদিকদের জানান, নসিমন চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মিজানুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মনিরুজ্জামানকে আটক দেখানো পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম জানিয়েছেন,পুলিশের সংবাদের ভিত্তিতে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করে। তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button