স্থানীয় সংবাদ
রোটনের মরদেহ দেশে আসছে বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা

যশোর ব্যুরো ঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ রোববার ১১ অক্টোবর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আসার কথা রয়েছে। এ উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৪৮ বছর বয়সী রোটন ভারতের কলকাতার রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।



