স্থানীয় সংবাদ

লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ, ছাত্র-জনতা, শ্রমিক ও পেশাজীবীদের প্রতি উদাত্ত আহ্বান

# খুলনা মহানগরী জামায়াতের প্রস্তুতি সভায় মাহফুজুর রহমান #

খবর বিজ্ঞপ্তি ঃ দেশ ও জনগণের মৌলিক অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক “ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ”। উক্ত লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ, ছাত্র-জনতা, শ্রমিক ও পেশাজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ লক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর শান্তিধাম মোড়ের তারেরপুকুরস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহবান জানান। তিনি বলেন, দেশের বর্তমান আর্থ-সামাজিক, আইন শঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার বঞ্চিত হওয়া এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপের প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে খুলনা ও কুষ্টিয়াগামী এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের আপামর জনতার মৌলিক অধিকার আদায়ের এক অগ্নিগর্ভ প্রতিবাদ।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলী, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ ফিরোজ আহমেদ তুহিন,প্রমুখ।
ঢাকা-খুলনা-কুষ্টিয়া সড়কপথে বসবাসকারী সকল শ্রেণী-পেশার মানুষ, তরুণ প্রজন্ম এবং সচেতন নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে মাহফুজুর রহমান বলেন, যখনই দেশের জনগণ সংকটে পড়েছে, তখনই রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলন মুক্তির পথ দেখিয়েছে। ৩১ অক্টোবরের লংমার্চ কেবল ১১টি দলের কর্মসূচি নয়, এটি দেশের প্রতিটি সাধারণ নাগরিকের মুক্তির আন্দোলন। আমাদের এই লংমার্চ হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল কিন্তু সুদৃঢ় প্রবাদের মূর্ত প্রতীক। রাজপথে আপনাদের উপস্থিতিই পারে জনগণের দাবি আদায় করতে।
মহানগরী আমীর আরও বলেন,, এই লংমার্চকে কেন্দ্র করে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ার বিভিন্ন থানা, উপজেলা ও মহল্লায় প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ ও পথসভা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে যে, ৩১ অক্টোবরের কর্মসূচি একটি ঐতিহাসিক গণজাগরণে রূপ নিতে যাচ্ছে।
কর্মসূচি শান্তিময় ও শৃঙ্খলাবদ্ধ রাখার আহবান জানিয়ে মাহফুজুর রহমান বলেন, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াতে যাতে ন্যূনতম বিঘœ না ঘটে, সেদিকে দৃষ্টি রেখে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে এই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button