স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

প্রবাহ ডেস্ক
খুলনার বিভিন্ন স্থানে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত সংবাদ।
কয়রা
খুলনার কয়রায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
পাইকগাছা
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স শেষে খুলনার পাইকগাছায় ট্যাব বিতারণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তিনটি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে বিতারণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সমাজাসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা সমাজসেবা অফিসার অনাথ বিশ্বাসের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওযাজ।প্রধান অতিথি বলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ বিশেষ ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণের মধ্য দিয়ে একধাপ এগিয়ে গেলো। নির্ভুল ও সচ্ছতার মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য তিনি দায়িত্ব প্রাপ্তদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
ডুমুরিয়া
ফ্যামিলি কার্ড কাযর্ক্রমের উপজেলা ব্যাপি তথ্য সংগ্রহ বিষয়ক অভিহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। সোমবার দুপুরে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক, রংপুরের ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, ভান্ডাপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, বিএনপি নেতা শেখ মশিউর রহমান লিটন, সাংবাদিক নেতা এম রুহুল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিত্যানন্দ মন্ডল, মাষ্টার আমজাদ মোল্লা , আব্দুল আজিজ গাজী প্রমুখ।
অভয়নগর
যশোরের অভয়নগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের “উপজেলাব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক” প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় অভয়নগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনলাইনে ঢাকার সাথে একযোগে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । অভয়নগর উপজেলার তিনটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১২ই অক্টোবর থেকে এই তথ্য সংগ্রহ শুরু হবে । প্রতিটি ইউনিয়নে চারজন তথ্য সংগ্রহকারী এবং একজন সুপারভাইজার এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রথম পর্যায়ে ১২ই অক্টোবর ২০২৬ হইতে অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়নের ১নং, ৩নং, ৭নং ওয়ার্ড। চলিশিয়া ইউনিয়নের ১নং, ৩নং ,৭নং ওয়ার্ড এবং শুভরাড়া ইউনিয়নের ১নং, ৩নং, ৭নং ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হবে। কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল কাদের পৌর বিএনপি র সভাপতি আবু নঈম মোড়ল অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা। তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার বৃন্দ।
বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ জোদ্দার, শিক্ষক মিতা রাণী বিশ্বাস, পরাগ রায়, রিপন রায়, সাংবাদিক চিরঞ্জিৎ মল্লিক সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button