স্থানীয় সংবাদ

কেসিসি’র ১৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাত্তার বিশ^াসের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও কেসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ^াসের পিতা আব্দুস সাত্তার বিশ^াস (৮৬) সোমবার ভোর ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাহেউন)। উল্লেখ্য, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর তিনি প্রথম ১৬ নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। মরহুম আব্দুস সাত্তার বিশ^াস নূরনগর বিশ^াস পাড়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ^াসের বড় ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বিশ^াস বাড়িতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
বিকেল ৫টায় নূনরগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মরহুমের ছোট ভাই সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ^াস, সাবেক কাউন্সিলর কাজী রাশেদ, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি আলহাজ¦ আবু তৈয়ব, কেসিসি’র সাবেক মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, শের আলম সান্টু, স্বেচ্ছাসেবকদলের মহানগর সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ^াসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নগরীর গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button