স্থানীয় সংবাদ

কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ পরিচালনা বোর্ডের প্রাক্তন সদস্য, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার বিশ^াসের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা। গতকাল সোমবার (১২ অক্টোবর) শোক বিবৃতিতে তিনি মরহুমের মাগফেরাত কামনা করেছেন। আমেরিকা সফররত অবস্থায় বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার বিশ^াসের মৃত্যুর খবর জানতে পেরে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা শোকাহত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ধর্য্যধারণ ও মহান আল্লাহ্’র নিকট মরহুমের জন্য দোয়া করেছেন।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button