স্থানীয় সংবাদ

খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আরমান বাহিনীর অন্যতম সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল। সোমবার (১২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমান খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে। এসআরবি সূত্রে জানা গেছে, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী।
সোমবার বিকেলে এসআরবি-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার ওসমানের পিসি-পিআর পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওসমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button