স্থানীয় সংবাদ

কেসিসি পরিচালনা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ১৪তম সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়। সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য ওয়াসা কর্তৃক খকনকৃত রাস্তাসমূহ ওয়াসা কর্তৃক মেরামতের ক্ষেত্রে প্রস্তুতকৃত সমঝোতা স্মারকে লিপিবদ্ধ কেসিসি’র শর্তসমূহের অনুমোদন, কেসিসি’র মালিকানাধীন ভবনসমূহে সোলার প্যানেল স্থাপন, মহানগরীর যানজট নিরসনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় (পিপিপি) এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থপনার আধুনিকায়ন ও অপরাধ কার্যক্রম সনাক্তকরণ, মহানগরী এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, রাস্তাসমূহে অবাধে বিচরণকারী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণি সম্পদ বিভাগের সহায়তায় কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়নগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড থেকে মশক নিধন ঔষধ ক্রয়; ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ইউনিপোল, বিলবোর্ডসহ প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনা, কঞ্জারভেন্সি শাখার ঝাড়–দারসহ অন্যান্যদের দ্বারা দৈনিক ০৪ (চার) ঘণ্টা করে ০২ (দুই) শিফটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের সঙ্গে সংযুক্ত বিভিন্ন এনজিও, সিবিও, সংগঠন, ব্যক্তি উদ্যোক্তা’র ভ্যান চালকদের তালিকাভুক্তির মাধ্যমে বর্জ্য অপসারণে শৃঙ্খলা আনায়ন, কঞ্জারভেন্সি শাখার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়। প্রথিতযশা শিক্ষাবিদ প্রফেসর মুজিবর রহমান-এর নামে ‘খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ’ এর বিজ্ঞান ভবনের নামকরণ এবং ময়লাপোতা মোড়সহ কেডিএ এভিনিউর নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ নামে নামকরণের কেডিএ’কে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা সিটি কর্পোরেশন মার্কেট উপআইন, ২০১৪ এর ৩নং উপধারা অনুযায়ী গঠিত দোকান বরাদ্দ কমিটির সুপারিশমালা অনুমোদন, সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচা বাজারে মালামাল আনা নেয়ায় ব্যবহৃত ইজিবাইক থেকে দৈনিক ১০/-(দশ) টাকা হারে টোল আদায় এবং নতুন ক্রয়কৃত প্লেট কম্প্যাক্টর (ছোট), রিভারসিবল প্লেট কম্প্যাক্টর যন্ত্রদ্বয় এবং প্রাইম মুভার উইথ লো-বেড ট্রেইলার-এর ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের লক্ষ্যে কমিটি গঠন ও হোল্ডিং-এর নামপত্তন ফি নির্ধারণে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক মো: আক্তার হোসেন, কেডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (প্রশাসন) এস এম মাইদুল ইসলাম, জেলা প্রশাসন-খুলনা সহকারী কমিশনার মো: জাকারিয়া, বিটিসিএল-এর ডিজিএম এস এম সাদমান রহমান, গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো: মাহমুদুল হকসহ কেসিসি’র কর্মকর্তা এবং বিভাগ ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button