নগরীর সিটি কলেজ হোস্টেল সংলগ্ন পুকুরের কচুরিপাড়া অপসারণ কার্যক্রমের সূচনা করেন কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ হোস্টেল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর দেশব্যাপি তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কেসিসি মহানগরীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে সরেজমিন উপস্থিত থেকে পরিচ্ছন্ন অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় এবং নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নিরালা মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে হোস্টেল সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণসহ জমে থাকা পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশার ওষুধ ছিটানো হয়। উল্লেখ্য, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ হোস্টেল সংলগ্ন পুকুরের পানি ব্যবহার উপযোগী করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পানির মান পরীা করা হবে। ফলাফল পাওয়া সাপেক্ষে পুকুরে সাঁতারসহ বিভিন্ন শারীরিক কর্মকা-ে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে প্রশাসক উপস্থিত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্য প্রফেসর মো. মনিরুল ইসলাম সরদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের প্রফেসর তুষার কান্তি রায়, ২৬নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী রনি জামিল চৌধুরী, হেলদি সিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, বিডি কিনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম এবং কিন আপ খুলনার পরিচালক মো. খলিলুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
হেলদি সিটি ফোরামের সদস্য, বিডি কিনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা, এলাকার নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।



