প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ণে দৌলতপুুরে কেসিসি প্রশাসক ‘মঞ্জু’

# প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম #
স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের মতো খুলনায়ও চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু মহামারী ও ভয়াবহতারোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসের ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন’ কর্মসূচির শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। ওই কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী প্রদত্ত নির্দেশনা মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১৮ অক্টোরব) সকাল ১১ টায় খুলনা মহানগরীর দৌলতপুর ৪ নং ওয়ার্ডস্থ ঋষিপাড়া এলাকায় খুলনা সিটি কর্পোশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উপস্থিতি ও অংশগ্রহনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান চালায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।
খুলনায় ডেঙ্গু ভয়াবহতা ও মহামারী থেকে নগরবাসীকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নিরলস প্রচেষ্টা ও নির্দেশনায় সমগ্র ওয়ার্ডের আনাচে-কানাচে, অলিগলিতে মশার লার্ভা (বংশবিস্তার) রোধে নর্দমা, ডোবা, জলাশয় পরিষ্কারকরণের পাশাপাশি মশক নিয়ন্ত্রনে ফগার ও ওষুধ স্প্রে করা হচ্ছে। তিনি প্রশাসনিক কার্যক্রমের পরিচালনার পাশাপাশি দিনের অধিকাংশ সময়জুড়ে বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে এ কার্যক্রম কঠোরভাবে তদারকি করছেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান’ শতভাগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি স্পষ্টভাষায় কঞ্জারভেন্সী শাখা ও প্রতিটি দায়িত্বরত কর্মীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন- ডেঙ্গু মহামারির এ ক্রান্তিকালে প্রধানমন্ত্রী ঘোষিত কার্যক্রমসহ নিয়মিত কার্যক্রমের প্রতি দায়িত্বের অবহেলা বা গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনায় ডেঙ্গুর মহামারির এ সংকটময় মূহুর্তে নগরবাসীকে সুরক্ষিত রাখতে ডেঙ্গুরোধে গৃহিত কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর চলমান উদ্যোগ নগরবাসীসহ সর্বস্তরে প্রশংসা কুঁড়িয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাইতুন নাজাত জামে মসজিদের সাঃ সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মো. আরমান শেখ, বিএনপি নেতা জাহিদ হাসান খসরু, কেসিসির ৪ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবির বিশ^াস, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনাম, যুবদল নেতা কামরুল হোসেন এরশাদ, মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আহাদুজ্জামান আহাদ, জাহিদ মোল্লা, কেসিসির উপ-সহকারি প্রকৌশলী আবু সাল্হে পাটোয়ারী, সহকারি কঞ্জারভেন্সী অফিসার জিয়াউল ইসলাম, এনায়েত, আবুজার, জন, কঞ্জারভেন্সী সুপারভাইজার মো. রফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।



