দাকোপের নলিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্শীবাদ

প্রধানমন্ত্রীর প্রতি খুলনা বিএনপি’র কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার উপকূলীয় জনপদ দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি’র শুভাগমনকে আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের আটমাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সংক্ষিপ্ত সফরকে যুগান্তকারী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেছেন, তার এ সফর শুধু খুলনা বা বাগেরহাটের জন্য নয়- গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আর্শীবাদ স্বরূপ। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবহেলিত উপকূলীয় এলাকা নলিয়ান তথা দাকোপের মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এই অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এই সফর নতুন আশার আলো সঞ্চার করবে বলে বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত সরকারি এ সফরটি সরাসরি জনসম্পৃক্ত না হলেও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। তিনি সরেজমিন প্রত্যক্ষ করলেন অপরূপ সৌন্দর্য্যরে আঁধার পর্যটন সম্ভাবনার বিশ^খ্যাত সুন্দরবন, উপকূলীয় অবহেলিত জনপদ, বেড়িবাঁধ, অবহেলিত জনগোষ্ঠির কর্মসংস্থান, অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দর, বৈদেশিক আমদানী-রপ্তানী রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকট-সমস্যার বাস্তব চিত্র। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগনের সকল প্রত্যাশা পূরণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। যদিও সরকারি সংক্ষিপ্ত সফর তবুও দাকোপ ও খুলনা অঞ্চলের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর এই সফরের মধ্যদিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ও উন্নয়নমূলক চাহিদাগুলো অগ্রাধিকার পাবে এবং সুন্দরবন ও মোংলা বন্দরকেন্দ্রিক সার্বিক অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। খুলনা বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার এই খুলনা সফরকে সর্বাত্মকভাবে সফল ও সার্থক করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।



