স্থানীয় সংবাদ

সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এবং দৈনিক ইত্তেফাক-এর খুলনা ব্যুরো প্রধান এনামুল হকের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (্এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এনামুল হক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খুলনার সাংবাদিকদের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় সিনিয়র সাংবাদিক এনামুল হক হৃদরোগে আক্রান্ত হন। পওে তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে ভর্তি হরা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button