স্থানীয় সংবাদ

নগরীতে কেসিসির অবৈধ ফুটপাত দখলদার উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিন ব্যাপী নগরীতে ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। বিগত কয়েক বছর ধরে দখলদার স্থাপনা এ অভিযানে উচ্ছেদ করে রেকর্ড করেছে কেসিসি। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। তাঁর সাহসী পদক্ষেপ সকল অবৈধ দখলদারদের মনে ভীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এটা নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছে। এ অভিযানের কারণে কেসিসির প্রশাসক নগরবাসীর নিকট বাহবাহ পাচ্ছেন। কিন্তু দখলদার চক্র ও তাদের সুবিধাভোগীরা এ অভিযান নানা অজুহাতে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তারা অভিযান স্থগিত করতে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারপরও প্রশাসক সময় উপযোগি পদক্ষেপ থেকে সরছেন না। এ জন্য প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে নগরবাসী অভিনন্দন জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। সোমবার অভিযানে তিনজন দখলদারকে ৬২০০ টাকা জরিমানা করা হয়। এ দিন বেশী স্থাপনা অপসারণ করা হয় বলে পেশকার শহিদুল ইসলাম জানান। আগামী বৃহস্পতিবার বড় বাজার এলাকায় অভিযান চলবে বলে সূত্রটি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button