স্থানীয় সংবাদ

বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নগরীর হোটেল জেলিকো ইন্টারন্যাশনালের সেমিনার কক্ষে সংগঠনের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এম মিন্টু, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, নির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল আহসান, নাজমুল হক পাপ্পু, সিনিয়র সদস্য দেবব্রত রায়, সদস্য এস এম বাহাউদ্দিন, আব্দুর রাজ্জাক, শেখ শান্ত ইসলাম, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, সাগর সরকার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম গাজী। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের তোলা প্রতিটি ছবি ইতিহাসের দলিল। তাই পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংগঠনের সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বার্ষিক ফটো প্রদর্শনী, কল্যাণ তহবিল গঠন এবং তরুণ ফটো সাংবাদিকদের সংগঠনের সাথে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিপিজেএ খুলনাকে একটি শক্তিশালী ও মডেল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button