স্থানীয় সংবাদ

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিলো

# খুলনায় পল্টন ট্রাজেডি দিবসের ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, “২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নতুন ইতিহাস রচনা করেছিল। ১৭ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার তো দূরের কথা, কোনো সুষ্ঠু তদন্তও হয়নি।”
২৮ অক্টোবর (বুধবার) সকাল ৯টায় নগরীর বয়রাস্হ শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পল্টনের হত্যাকা-ে দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়নি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয়। এখন সময় এসেছে মামলাটি পুনরুজ্জীবিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।”
শিবির সভাপতি আরও বলেন, “আওয়ামীলীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে ন্যাক্কারজনক হত্যাকা-ের মাধ্যমে ফ্যাসিজম এর সূচনা করে। এরই ধারাবাহিকতায় পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের ন্যাক্কারজনক গনহত্যা, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধদের গণহত্যাসহ সর্বশেষ জুলাই গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের পূর্ণতা পায়।”
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ।
আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডির ঘটনায় শাহাদাত বরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button