স্থানীয় সংবাদ

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার : মাথায় আঘাতের চিহ্ন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খাল থেকে মফিজুল ইসলাম হাওলাদার (১৪) নামের এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মফিজুলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঠোডার বাজারের কাছে একটি খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। নিহত মফিজুল ইসলাম স্থানীয় কামলা গ্রামের দিনমজুর হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। নিহত মফিজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা খালে মৃতদেহ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কিশোর মফিজুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এটি হত্যা না দুর্ঘটনা, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button