অভিযানের মধ্যেও নগরীর ৫টি স্পটে আবারো নতুন করে স্থাপনা গড়ে তুলেছে দখলদারা ঃ আজ আবারো অভিযান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযানের মধ্যেও নতুন করে নগরীর ৫টি স্পটে আবারো স্থাপনা গড়ে তুলেছে দখলদাররা। স্পটগুলো হলো, বয়রা মোড় থেকে রায়েরমহল চাররাস্তা মোড়, দৌলতপুর আঞ্জুমান রোডের প্রবেশ দ্বার, রূপসা স্ট্যান্ড রোড, ফুলবাড়িগেট, বৈকালী মোড় থেকে জংশন মোড়, দৌলতপুর বটতলা মোড় থেকে রেল লাইন পর্যন্ত, লিনিয়ার পার্কের আশপাশ। ছুটি থাকার কারণে গত দু’দিন অভিযান বিরতির পর আজ সোমবার থেকে আবারো চলবে এ উচ্ছেদ অভিযান। তবে এবার ফুটপাত দখলদার পেলে দ্বিগুণ জরিমানা করা হবে। এছাড়া কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নতুন করে ফুটপাত দখলের সুযোগ দেয়া হবে না। এ জন্য ভাসনমান ব্যব্সায়ীদের পূর্নবাসনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি জানান। প্রধানমšী¿ তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনায় আসছেন। সে লক্ষে নগরীকে ঢেলে সাজানো হচ্ছে। প্যানা ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ভাউন্ডারী ওয়ালে আনা হচ্ছে সুন্দরবনসহ বিভিন্ন বৈচিত্র্যময় গ্রাফি। সড়কের পাশে দখলমুক্ত ফাঁকা জায়গায় লাগানো হচ্ছে নানা প্রজাতির বৃক্ষ। এতে করে দখলদাররা নতুন করে স্থাপনা তৈরীর কোন সুযোগ নেই। পুরো নগরী জুড়ে কেসিসি পরিস্কার পরিচ্ছন্ন অব্যাহত রেখেছেন। ফুটপাত অভিযান নিয়ে নগরবাসী বেশ ইতিবাচক মন্তব্য করেছেন বেশীভাগ লোকজন। তারা এ অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন। গত একপ্তাহ ধরে কিসিসির ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত ফুটপাত দখলমুক্ত অভিযান বেশ সাড়া পড়েছে। একটি স্বার্থান্বেষীমহল অভিযানকে বিতর্কিত করার জন্য নানা ভাবে পায়তারা করছে। যা সচেতন নগরবাসী তাদের অভিযোগ পাত্তা দিচ্ছে না। ওই ম্যাজিস্ট্রেটের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে একনিষ্ঠভাবে অভিযান পরিচালনা করছেন। নজির বিহীন উচ্ছেদ অভিযান দখলদারদের হতভাগ করে দিয়েছে। কারণ ৫ আগস্টের পর একটি চক্র বাপ দাদার সম্পত্তির মত রাস্তা ঘাট, ড্রেন কালভার্ট খাল বিল পুকুর নদী সব দখল করে নিয়েছেন। এযাবতকাল কোন পক্ষই দখলদারদের বিরুদ্ধে অভিযানে নামেনি। এ জন্য দখলদাররা ছিল অনেকটাই বেপরোয়া। এ চক্রটি কোন কোন স্পটে অভিযান বাঁধা দেয়া চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পুরো নগরী জুড়ে এখন অনেকটা ফুটপাত দখল মুক্ত। পথচারিরা বেশ ফুরফুরে মেজাজে ফুটপাত দিয়ে হাটছে। তারা অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।


