স্থানীয় সংবাদ

নগরীতে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আশিক বাহিনীর শুটার জনিকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি সূত্র জানায়, জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে। তার পিসি-প্রসিকিউশন (পিসি-পিআর) পর্যালোচনা করে এসব মামলার তথ্য পাওয়া যায়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার জনির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাকে উদ্ধার করা আলামতসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button