জাতীয় সংবাদ

পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: গণঅধিকার পরিষদ

প্রবাহ রিপোর্টঃ বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (৩ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, শ্রমিকরা তৈরি পোশাক খাতের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েকদিন ধরে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন করছে। শ্রমিকদের এই আন্দোলনের ভেতরে তৃতীয় পক্ষ ঢুকে বিভিন্ন জায়গায় নাশকতা করছে। এর মধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন সরাসরি যুক্ত। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত।তিনি বলেন, বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করার জন্য বহু আগে থেকেই ষড়যন্ত্র করছে ভারত। বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় আর ভারতের ৬ষ্ঠ। ফলে ভারত বাংলাদেশের পোশাক খাতে অরাজকতা করে এই বাজার তারা দখল করার চেষ্টা করছে।শ্রমিকদের দাবির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকার ৬ সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা প্রমাণ করে এতে তৃতীয় পক্ষের হাত রয়েছে। ভারতের ষড়যন্ত্রের হাত থেকে পোশাক খাতকে বাঁচাতে সরকারকে কঠোর হতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button