দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

# ডাকবাংলা চত্বরে জাসাসের সমাবেশে প্রধানমন্ত্রী #
স্টাফ রিপোর্টার ঃ ঘড়ির কাটায় তখন ২টা বাজে। নগরীর শিবাবড়ি মোড় ফাঁকা থাকার কথা। কিন্তু বৃহস্পতিবার ছিল ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসছেন। তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ঢল নামে কর্মীদের সড়কে। শিববাড়ি মোড় পুরো তাদের দখলে। ২/১০ জন আইন শৃংখলা বাহিনীর সদস্য দেখা গেলেও ছিল না কোন ক্ষুব্দতা। ছিল উৎফুল্লতা। গ্রাম থেকে ছুটে আসা এসব দলীয় নেতা কর্মীরা খুলনা নগরীতে পা রাখতেই ধমকে যায়। খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা দেখে নগরীর কত সুন্দর পরিবেশ। সড়কের পাশে শোভা পাচ্ছে নেতাকে বরণ করে নিতে না ধরনের পতাকা। গতানুগতিক সড়কে ছিল না প্যানা পোস্টা ও তোরণ। নেতা আসবে আর তোরণ থাকবে না এটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছিলেন না। ছোট ছোট পতাকা আর ব্যানার নিয়ে নেতা কর্মীরা দাঁড়িয়ে যান সড়কের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে। কোন কোন ছোটদলে বিভক্ত হয়ে কর্মীরা হাটতে হাটতে ডাক বাংলার দিকে যায়। যাওয়ার সময় সড়কের পাশের ওয়ালে জাতীয় নেতাদের, জুলাই শহীদের প্রতিকৃতি, সুন্দর বনের ছবি, বাঘ, নদীনালাসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ ছবি দেখা যায়। তারা এসব ছবি দেখতে দেখতে শিববাড়ি থেকে ডাকবাংলা পর্যন্ত পৌছায়। ডাকবাংলায় দেখা মেলে পরিবেশ বান্ধব পাটের তৈরী ত্বোরণ। যা কর্মীদের বিমোহিত করে। সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম খুলনায় আসেন। এ জন্য খুলনাবাসীর আগ্রহ ছিল অনেক বেশী। শতশত নেতা-কর্মীরা ডাকবাংলাচত্বরে জড়ো হয়। ওইখানে জাসাস সভা মঞ্চ করে। ওই মঞ্চে দেশত্ববোধক নানা ধরনের গান পরিবেশিত হয়। বিকেল সোয়া ৩টার দিকে খুলনাবাসীর অধির আগ্রহের সমাপ্তি ঘটে। প্রধান মন্ত্রী তারেক রহমানের বহর ডাকবাংলায় পৌছায়। তিনি বাসের ভিতর থেকে সড়কের পাশে সকাল থেকে দাড়িয়ে থাকা নেতাকর্মীদের অভিভাধন জানান। পরে মঞ্চ থেকে অনেক দাবির মুখে তারেক রহমান ৫ মিনিটের জন্য মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন। যা খুলনাবাসীকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশকে ষড়যন্ত্রকে হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জাসাসের মহানগর সভাপতি বাচ্চু বলেন, “আমরা সার্থক ও সফল। কারণ প্রধানমন্ত্রী তাদের সভা মঞ্চে বক্তৃতা করেছেন।”



